লালমনিরহাটে ধর্ষণ মামলার আসামী হুজুরের বিরুদ্ধে গণ বিক্ষোভের ডাক
হাতিবান্ধা উপজেলার টংভাঙ্গা মহিলা দাখিল মাদ্রাসা লিল্লাহ বোর্ডিংয়ের ১১ ছাত্রী ধর্ষণ মামলার আসামী মাওলানা নাজমুল হকের বিরুদ্ধে ২ এপ্রিল গণ বিক্ষোভ অনুষ্ঠিত হবে। ইউনিয়ন নাগরিক কমিটি এই কর্মসূচির ডাক দিয়েছে ।
জানা যায়, দীর্ঘদিন ধরে বোর্ডিংয়ের আবাসিক শিক্ষক নাজমুল হক ছাত্রীদের দুর্বলতার সুযোগ নিয়ে এই অপরাধ করে আসছিল। অবশেষে ২০ মার্চ বিষয়টি জানাজানি হয়ে গেলে ধর্ষণের শিকার এক কিশোরীর অভিভাবক ২১ মার্চ হাতিবান্ধা থানায় তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করে (নং ৮, তাং ২১.০৩.০৫)। মামলার পর থেকেই ওই হুজুর পালিয়ে বেড়াচ্ছেন।
বিক্ষোভের মাধ্যমে এলাকার জনগণ অপরাধীর শাস্তি এবং ধর্ষণের শিকার এতিম মেয়েদের ক্ষতিপূরণের দাবি জানাবে।
