২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ ও সরকারের মধ্যে বুধবার পঞ্চবার্ষিকী পরিকল্পনা চুক্তি স্বাক্ষর হবে

জাতিসংঘ ও বাংলাদেশের মধ্যে ‘ইউনাইটেড নেশনস ডেভলপমেন্ট এসিসটেন্স ফ্রেমওয়ার্ক ২০০৬-১০’ নামে একটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা বুধবার স্বাক্ষরিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2005, 08:41 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

আগামী পাঁচ বছরে দেশের উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের প্রতি জাতিসংঘের সহায়তা হিসেবে প্রথমবারের মতো এ চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে।

জাতিসংঘের বিভিন্ন সংগঠন শিক্ষা, স্বাস্থ্য, জনসংখ্যা, পুষ্টি এবং শরণার্থীদের প্রত্যাবাসনের ক্ষেত্রে সরকারের সাথে দেশের উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবেলায় উল্লেখযোগ্য অবদান রেখে আসছে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, “এটি পরবর্তী পাঁচ বছরে বাংলাদেশের প্রতি জাতিসংঘের উন্নয়ন সহযোগিতার পরিকল্পনা।  প্রকৃতপক্ষে এই পরিকল্পনার মাধ্যমে আগামী পাঁচ বছরে কোন কোন খাতে জাতিসংঘ বাংলাদেশকে সহযোগিতা দেবে তার নির্দেশ দেওয়া থাকবে।”

ইউএনডিপি, ইউএনএফপিএ, ইউনিসেফ, ইউএনএইচসিআর, ইউনেস্কো, এফএও, ডব্লিউএফপি, ডব্লিউএইচও, আইএলও এবং ইউএনইপি’র মতো জাতিসংঘের বিভিন্ন সংগঠন দেশের বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশে ইউএনডিপি’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভ জরগেন লিজনার, জাতিসংঘ ও সরকারের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।