ঢাবিতে মঙ্গলবার থেকে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হচ্ছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী মঙ্গলবার থেকে দুইমাসব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হচ্ছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়, ছাত্র-শিক্ষক কেন্দ্রের ব্যবস্থাপনায় ছাত্র- শিক্ষক মিলনায়তনে এই সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক। সভাপতিত্ব করবেন ঢাবি উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ। এতে উপস্থিত থাকবেন উপ- উপাচার্য অধ্যাপক আফম ইউসুফ হায়দার, কোষাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ রাশিদুল হাসান প্রমুখ।
