২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে শিক্ষক বদলির ঘটনায় অনির্দিষ্ট কালের জন্য শিক্ষার্থীদের ক্লাস বর্জন

চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের অটো মোবাইল ট্রেড বিষয়ের এক শিক্ষককে বদলি করায় সোমবার সকাল সাড়ে দশটা থেকে কলেজের ছাত্র-ছাত্রীরা অনির্দিষ্ট কালের জন্য ক্লাস বর্জনের সিদ্ধান্ত নেয়।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2005, 03:35 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা একাডেমিক ভবন, ইলেকট্রনিক ওয়ার্কসপ ও অটো ওয়ার্কসপ রুমে তালা ঝুলিয়ে অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ছাত্র-ছাত্রীরা ক্লাস বর্জনের সিদ্ধান্তে অটল রয়েছে। ছাত্র- ছাত্রীদের অভিযোগ, অধ্যক্ষের ব্যাক্তিগত অপছন্দের কারণে অভিজ্ঞ শিক্ষক সাজ্জাদ হোসেনকে বদলির ব্যবস্থা করেন।

এদিকে বদলির আদেশ পাওয়ার সাথে সাথে সাজ্জাদ হোসেন তার নতুন কর্মস্থল ভোলায় চলে যান। ছাত্র- ছাত্রীরা অধ্যক্ষের দুর্নীতি তুলে ধরে তার পদত্যাগ এবং বদলি করা শিক্ষককে পুনর্বহালের দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি পেশ করে।

এ ব্যাপারে সাংবাদিকরা অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের কোনও প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান।