২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিমের বিরুদ্ধে দূর্নীতি মামলা সুপ্রিম কোর্টে বাতিল

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং স্বরাষ্ট্র সচিব সফিউর রহামানের বিরুদ্ধে পাসপোর্ট ক্রয় সংক্রান্ত একটি দূর্নীতি মামলায় হাইকোর্টের একটি আদেশের বিরুদ্ধে সরকারের একটি আপিল আবেদন রোববার সুপ্রিম কোর্ট নাকচ করে দেয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2005, 07:42 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

সাবেক আওয়ামী লীগ সরকারের সময় ১০ লাখ পাসপোর্টের ক্রয়ে ৮১ লাখ টাকার ক্ষতিসাধন হয় বলে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো মোহাম্মদ নাসিম ও সফিউর রহমানের বিরুদ্ধে একটি দুর্নীতি মামলা দায়ের করে।

গত বছরের ৮ জুলাই হাইকোর্ট মামলাটি খারিজ করে দিয়েছিল।

সরকার হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি আপিল আবেদন দায়ের করে। বিচারপতি ফজলুল করিম, বিচারপতি এমএ আজিজ ও বিচারপতি আমিরুল কবির চৌধুরী’র সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি শেষে সরকারের আবেদনটি খারিজ করে দেন।

সরকারের পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত এটর্নি জেনারেল আব্দুর রেজ্জাক খান অন্যদিকে মোহাম্মদ নাসিম ও সফিউর রহমানের পক্ষে ছিলেন ব্যারিস্টার এম আমিরুল ইসলাম।