২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোদির যুক্তরাজ্য সফরে বাধা দিতে চায়নি ভারত সরকার: পাতিল

গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি’র যুক্তরাজ্য সফর বাতিলের পেছনে ভারত সরকারের কোন চাপ ছিল না বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী শিভরাজ পাতিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2005, 09:22 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

তবে তিনি বলেন, যুক্তরাজ্য সফরে নিরাপত্তাজনিত ঝুঁকির বিষয়ে মোদিকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আগেই অবহিত করা হয়। নিরপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে মোদির সিদ্ধান্তটি সঠিক ছিল বলে পাতিল সাংবাদিকদের জানান।

তিনি আরও জানান প্রধানমন্ত্রী মনমোহন সিং কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মোদিকে সফর বাতিলের ব্যাপারে কোন চাপ প্রয়োগ করা হয়নি।

নিরাপত্তাজনিত ঝুঁকির ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শ গ্রহণ করায় পাতিল সন্তোষ প্রকাশ করেন।

কলকাতা থেকে একটি পত্রিকার উদ্ধৃতি দিয়ে ভারতের প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা সঞ্জয়া বারু বলেন, মোদির সফরকে কেন্দ্র করে যুক্তরাজ্যে একটি মহল বিক্ষোভ প্রদর্শনের ডাক দিয়েছিল। তিনি আরো জানান, সফর বাতিলের পর মোদি মনমোহন সিংকে ফোন করে তার সিদ্ধান্তটি সম্পর্কে অবহিত করেন।