চাঁদপুরে কালবৈশাখীতে ৭ জনের প্রাণহানি ৩ টি লঞ্চডুবি, ১০ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত
গত মঙ্গল ও বুধবারের কালবৈশাখী ঝড়ে চাঁদপুরে ৭ জনের প্রাণহানি ঘটেছে, সাড়ে ১০ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার ৮ উপজেলার প্রায় আট হাজার একর জমির ফসলের ক্ষতি হয়েছে। ঘর-বাড়ি বিধ্বস্ত হওয়ায় শ’শ’ মানুষ খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। বৃহস্পতিবার পর্যন্ত ক্ষতিগ্রস্তদের জন্যে কোনো ত্রাণ সামগ্রী পৌঁছায়নি।
এছাড়া মঙ্গলবার রাতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে চাঁদপুর ও হাইমচরে মেঘনা নদীতে তিনটি লঞ্চ ডুবে যায়। বৃহস্পতিবার পর্যন্ত লঞ্চ তিনটি উদ্ধার করা যায়নি।
কালবৈশাখীর কারণে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পুরো জেলা ছিল বিদ্যুৎহীন। ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। বিদ্যুতের অভাবে গত তিন দিনে জেলার ছয়টি দৈনিক পত্রিকা প্রকাশিত হতে পারেনি।
বিদ্যুৎ বিভাগ শহরের কয়েকটি লাইন ও বৈদ্যুতিক খুঁটি মেরামত করলেও বিদ্যুৎ সরবরাহে ব্যর্থ হয়েছে।
এদিকে চাঁদপুর, মতলব ও হাইমচরে ব্যাপক নদী ভাঙ্গন শুরু হয়েছ্ েগত দু’দিনে প্রায় তিন হাজার মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
