২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা কেন্দ্রীয় কারাগারে অনিয়ম: তদন্ত কমিটি গঠন

সম্প্রতি কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে অনিয়ম, বিশৃঙ্খলা, সংঘাত ও মাদক ব্যবসা সংক্রান্ত সংবাদের প্রতিবাদ করেছে স¦রাষ্ট্র মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2005, 08:27 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

প্রকাশিত সংবাদে বর্ণিত অভিযোগগুলির বিষয়ে তদন্তের জন্য মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশাসন)-কে আহ্বায়ক করে আট সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে তথ্য বিবরণীতে জানানো হয়।

এতে বলা হয়, কমিটি আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন পেশ করবে এবং তার ভিত্তিতে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের সকল কারাগারে সু-শাসন ও সু-ব্যবস্থা রক্ষায় সরকার বদ্ধপরিকর বলেও জানিয়েছে স¦রাষ্ট্র মন্ত্রণালয়।