২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রীস্মের ছুটিতে আমেরিকায় বিদেশী ছাত্র-ছাত্রীদের কাজ ও ভ্রমনের সুযোগ

বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছাত্র-ছাত্রীরা ‘সামার ওয়ার্ক অর ট্রাভেল প্রোগ্রাম’র আওতায় গ্রীস্মের চার মাস যুক্তরাষ্ট্রে কাজ করতে যাওয়ার আবেদন করতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2005, 05:40 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

বৃহস্পতিবার ঢাকায় প্রাপ্ত ওয়াশিংটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ কর্মসূচি বিশ্বের হাজার হাজার বিশ্ববিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের আকর্ষণ করেছে। এর মধ্যে বেশীর ভাগই ইউরোপের বিভিন্ন দেশের।

২০০৪ সালে ৮৮ হাজার ৫৭০ জন বিদেশী ছাত্র-ছাত্রী যুক্তরাষ্ট্রে সফর করে এ কর্মসূচির আওতায়। তাদের অধিকাংশই হোটেল রেঁস্তরা, সমুদ্র তীরের রিসোর্টে এবং বিনোদন পার্কগুলোতে কাজ করে। এছাড়া ক্যাসিনো ও ন্যাশনাল পার্কগুলোতেও এসব ছাত্রছাত্রীদের কাজ করতে দেখা যায়।

গত বছর  পোল্যান্ড থেকে সবচেয়ে বেশী ছাত্র-ছাত্রী যুক্তরাষ্টে গিয়েছে। এর সংখ্যা ২২ হাজার ৫০০ জন। এছাড়া ওই গ্রীস্মে রাশিয়া থেকে ৯ হাজার ৩৩০ আমেরিকা ভ্রমন করে।

ইওরোপীয় দূতাবাসগুলোর তথ্য অনুয়ায়ী এটি তাদের শিক্ষার্থীদের কাছে সবচেয়ে জনপ্রিয় কর্মসূচি। রোমানিয়া বছরে গড়ে ৩ হাজার, স্লোভাকিয়া ৫ হাজার এবং আয়ারল্যাণ্ডও প্রায় সমপরিমান ছাত্র-ছাত্রী এসময়ে যুক্তরাষ্ট্র পাঠায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সামার ওয়ার্ক বা ট্রাভেল কর্মসূচিটি তরুণদের জন্য যুক্তরাষ্ট্র সম্পর্কে জানার একটি সুযোগ করে দেয়। সেদেশের সংস্কৃতি, ও তার জনগণ সম্পর্কে জানার পাশাপশি ইংরেজী ভায়ায় দক্ষতা অর্জনের সুযোগ পাওয়া যায় এবং সর্বোপরি কিছু অর্থ উপার্জনও করতে পারে তারা। এছাড়াও আন্তর্জাতিক পর্যায়ে কিছু যোগাযোগ ও নেটওয়ার্ক গড়ে ওঠে শিক্ষার্থীদের।’

এ কর্মসূচি কেবল কাজের জন্যই নয়, অংশগ্রহণকারীরা একমাস ভ্রমনেরও সুযোগ পায়।

মাধ্যমিক উত্তর পর্যায়ের শিক্ষার্থীরা যারা নিজ দেশে ফুল টাইম কোর্সের অংশ নিচ্ছে কেবল তারাই এ কর্মসূচির আওতায় অংশ নিতে পারে। নির্দিষ্ট সময় শেষ হলে শিক্ষার্থীরা তাদের দেশে ফিরে আসবে এবং ফের পাঠে যোগ দেবে এটাই প্রত্যাশা করা হয়। অন্য বাধ্যবাধকতা হচ্ছে তাদের কাজ চালিয়ে নেয়ার জন্য ইংরেজিতে পর্যাপ্ত পারদশী হতে হবে।

এ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আবেদনকারীদের সেই দেশে মার্কিনীদের তালিকাভুক্ত সংস্থা বা স্পন্সরের সাথে যোগাযোগ করতে হবে। যেসব সংস্থা বা স্পন্সর সেখানে শিক্ষার্থীদের কাজের ব্যবস্থা করবে।

এজন্য সংস্থা বা স্পন্সররা শীত বা বসন্ত মৌসুমে মেলার আয়োজন করে। যাতে চাকরিদাতারা তাদের সাক্ষাতকার নিতে পারে। তবে খুবই কম সংখ্যক শিক্ষার্থী সেখানে যাওয়ার পর চাকরির খুঁজে থাকে।

গ্রীষ্মকালীণ চাকরি বা ভ্রমণ কর্মসূচির জন্য মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটটি হচ্ছে :

যঃঃঢ়;//বীপযধহমবং.ংঃধঃব.মড়া/বফঁপধঃরড়হ/লবীপযধহমবং/ঢ়ৎরাধঃব/ংঃি.যঃস.

এতে চাকরিদাতা স্পন্সরদের নামের একটি তালিকাও রয়েছে। যাতে আবেদনকারীরা সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারে।

কোন শিক্ষার্থীর স্পন্সর পাওয়া গেলে তাকে মার্কিন দুতাবাস বা কনস্যুলেটে সাক্ষাতকারে অংশ নিতে হবে। এর মাধ্যমে আবেদনকারীর প্রয়োজনীয় যোগ্যতা রয়েছে কিনা, তা দেখা হবে। যাতে তাকে ‘জে-ওয়ান’ ভিসা দেওয়া যায়।

এ ভিসা অভিবাসনের উদ্দেশ্য ব্যতিত শিক্ষা, গবেষণা বা প্রশিক্ষণ গ্রহণে আগ্রহীদের প্রদান করা হয়।

এ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সাক্ষাতকারের আগে আবেদনকারীকে অবশ্যই ৩৫ ডলার ফি জমা দিতে হবে, যা মার্কিন সরকারের জাতীয় তালিকাভুক্তি কর্মসূচি ‘স্টুডেন্ট এণ্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেম (সেভিস)’-এর জন্য ব্যবহৃত হবে।

যারা এ কর্মসূচির জন্য যোগ্য নির্বাচিত হবেন না, তাদের এ ফি’র অর্থ ফেরত দেয়া হবে না।

নিচের ওয়েবসাইটে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।