কানাডায় মুসলিম, দ. এশীয়’র সংখ্যা বাড়ছে
কানাডায় বিভিন্ন দেশ ও সংস্কৃতির মুসলিমদের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। অভিবাসন ও শরণার্থী বিষয়ক অনুক’ল নীতির কারনেই এ প্রবনতা লক্ষ্য করা যাচ্ছে। এ নীতি বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিন এশিয়া ও আফ্রিকার অভিবাসীদের জন্য দুয়ার উন্মুক্তকরেছে।
অটোয়া সিটিজেন নামে একটি পত্রিকায় বব হার্ভে লিখেছেন, যে হারে মুসলিমরা অভিবাসনের সুযোগ পাচ্ছে, তাতে ২১ শতকের শেষে কানাডায় ইসলামের প্রভাব দেখা দিতে পারে।
মঙ্গলবার প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা যায়, ২০১৭ সালে কানাডায় মুসলিমের সংখ্যা ১৪ লাখের দ্বিগুণ হতে পারে। ১৯৯০র দশকে হিন্দু ও শিখের সংখ্যা ছিলো প্রায় ৮৯ শতাংশ, বৌদ্ধ ৮৪ শতাংশ।
পরিসংখ্যানে বলা হয়েছে, আগামী দশকে খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু ও শিখদের অবস্থানের কিছুটা পরিবর্তন হতে পারে। যদিও তারা বর্তমানে দেশটির ৩ কোটি ১০ লাখ জনসংখ্যার প্রায় ১ শতাংশ।
কিছুদিন আগেও এখানে যুক্তরাজ্য, জার্মানি এবং নেদারল্যাণ্ডের পরিবর্তে ইতালির মতো ক্যাথলিক দেশ থেকে বেশিরভাগ অভিবাসী এসেছে।
১৯৯০ সালেও কানাডার প্রায় ৯০ শতাংশ নাগরিকই ছিল খ্রিস্টান, যা ২০০১ সালে দাঁড়ায় ৭২ শতাংশে। এ সময়েই মুসলমানদের সংখ্যা ২ লাখ ৫৩ হাজার থেকে বেড়ে ৫ লাখ ৭৮ হাজারে দাঁড়ায়। এ সংখ্যা অন্যান্য জাতিগোষ্ঠিকে ছাড়িয়ে যায়।
১৯৭১ সালে মোট জনসংখ্যার ৪৬ শতাংশ ক্যাথলিক ছিল। ধর্মীয় অভিবাসনকারী গ্র“পগুলোর মধ্যে সর্ববৃহৎ হিসেবে তাদের এ অবস্থান ১৯৮০ সাল পর্যন্ত ছিল। ১৯২১ সালে কানাডার মোট জনসংখ্যার ৫৬ ভাগ ছিল প্রোটেস্ট্যান্ট এবং ৪২ ভাগ ছিল ক্যাথলিক। কিন্তু এরপরেই প্রতিবছর এক শতাংশ হারে প্রোটেস্ট্যান্ট কমতে থাকে। ২০০১ সালে দেশের মোট জনসংখ্যার ২৯ দশমিক ২ ভাগ মাত্র ছিল প্রোটেস্ট্যান্ট এবং ৪৩ দশমিক ২ ভাগ অর্থাৎ ১ কোটি ২৮ লাখ লোক ছিল ক্যাথলিক।
বর্তমানে বাংলাদেশ,পাকিস্তান,ভারত,শ্রীলংকা,চীন এবং ফিলিপাইনের জনগন দ্রুত কানাডায় তাদের বসতি স্থাপন করায় দেশটিতে অভিবাসী সংখ্যা বাড়ছে। বর্তমানে কানাডায় অভিবাসীদের সংখ্যা ৭০ লাখ এবং ২০১৭ সালে তা ৯৩ লাখে দাঁড়াবে।
এছাড়াও কানাডায় আফগানিস্তান,ইরাক,ইরান,তুরস্ক,কোরিয়া,লেবানন,সিরিয়া এবং মিশরের জনসংখ্যা বাড়ছে। ভারতীয়, থাই,চাইনিজ, লেবানিজ, ভিযেতনামিজ,এবং ইথিওপিয়ানসহ বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতিত লোকজন কানাডায় এসে বাস করতে শুরু করছে। ইলিশ মাছ থেকে আরম্ভ করে পান পর্যন্ত সবই এখন কানাডার মন্ট্রিল,টরেন্টো,অটোয়া এবং ভানকুভারে পাওয়া যাচ্ছে।
এছাড়া প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায়ও অভিবাসীদের পরিসর বাড়ছে। কানাডায় এখন বাংলা, উর্দু, এবং হিন্দি সাপ্তাহিক পত্রিকা নিয়মিতভাবেই প্রকাশিত হচ্ছে। চীনাদের নিজস্ব টেলিভিশন এবং রেডিও রয়েছে কানাডায়। এছাড়া ফ্রি চ্যানেলে হিন্দি প্রোগ্রাম নিয়মিতভাবেই প্রচারিত হচ্ছে। এছাড়া এশিয়ান নেটওয়ার্ক টেলিভিশন নামে একটি টিভি চ্যানেলে সপ্তাহের প্রতিদিন ২৪ ঘন্টাই হিন্দিতে নাটক,সিনেমা এবং খবর পরিবেশিত হচ্ছে।
