২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে বিরোধী দলের নেত্রীর শোক প্রকাশ

ধামরাই উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডা: এস.আর. রহমানের মৃত্যুতে বৃহষ্পতিবার এক বিবৃতিতে বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা গভীর দু:খ ও শোক প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2005, 03:03 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ডা: এস.আর. রহমান বুধবার বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।