সিরাজগঞ্জে সংস্কারের অভাবে হাজার বছরের প্রাচীন মন্দিরগুলো ধ্বংসের মুখে
সিরাজগঞ্জের হাজার বছরের প্রাচীন চারটি প্রাচীন মন্দির এখন ধ্বংসের মুখে। জেলার নবরতœ, বড় শিব, ছোট শিব এবং চণ্ডী মন্দির সংস্কারের অভাবে পরিণত হচ্ছে ধ্বংসাবশেষে। মন্দিরগুলো প্রায় ১০ শতকের পুরনো। তৎকালীন ভাদুড়ি জমিদাররা এগুলো নির্মাণ করেন।
সিরাজগঞ্জ জেলার ২০ কিলোমিটার পশ্চিমে সালঙ্গা থানায় অবস্থিত প্রাচীন এই মন্দিরগুলোর মধ্যে নবরতœ সবচেয়ে বেশি আকর্ষনীয় আর এর নির্মাণশৈলী এককথায় চমৎকার। তিনতলা ভবনের নবরতœ মন্দিরটির উচ্চতা প্রায় ১০০ মিটার এবং দৈর্ঘ্যে ও প্রস্থে ৬৬ মিটার।
সংস্কার আর যতেœর অভাবে ২৪টি পিলারের উপর দাঁড়িয়ে থাকা মন্দিরটি আজ ধ্বংসের দারপ্রান্তে।
সরেজমিনে দেখা গেছে, অপরিস্কার ও অপরিচ্ছন্ন মন্দিরগুলো পরিণত হয়েছে জুয়াড়ি আর নেশাখোরদের আখড়ায়। মন্দিরের ভেতরে ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঢুকলেই নাকে আসবে বাজে গন্ধ।
বড় শিব মন্দিরের উচ্চতা ৪০ ফুট। ছোট শিব মন্দির ২৪ ফুট এবং চণ্ডী মন্দিরের উচ্চতা ১৫ ফুট।
মন্দিরগুলোর বেশিরভাগ জমিই এখন দখল করে নিয়েছে অবৈধ দখলদাররা। দখল হওয়ার পরও নবরতœ মন্দিরটি এখন ২১ শতক, বড় শিব মন্দির ১৪ শতক, ছোট শিব মন্দির ২ শতক এবং চণ্ডী মন্দির মাত্র ৪ শতাংশ জমির উপর দাঁড়িয়ে আছে।
মন্দির চারটির পুকুরগুলোরও একেবারে বেহালদশা। সেগুলি এখন পরিনত হয়েছে মজা পঁচা জলাশয়ে।
গ্রামের কিছু অসাধু মানুষ মন্দিরের দেয়াল ভেঙ্গে ইট বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
১৯৯০ সালে তৎকালীন এরশাদ সরকার মন্দিরগুলো সংস্কারের উদ্যোগ নেয়।
২০০২ সালে রাজশাহী প্রতœতত্ত্ব বিভাগ মন্দিরগুলো দেখাশোনার দয়িত্ব নেয় এবং একজন তত্ত্বাবধায়ক নিয়োগ দেয়। কিন্তু তারপরেও মন্দিরগুলো পড়ে আছে চরম অবহেলায়। প্রতœতত্ত্ব বিভাগের ওই তত্ত্বাবধায়ক এ অঞ্চলে আসেন না বললেই চলে।
স্থানীয় লোকজন মন্দিরগুলোর সংস্কার চায়। তাদের দাবি মন্দিরগুলো সংস্কার করে এই অঞ্চলটিকে একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হোক।
