২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্যোগের কারণে দক্ষিণাঞ্চলের ৬৫ শতাংশ জমির ফসল বিনষ্ট

দক্ষিণাঞ্চলের জেলাগুলোর হাজার হাজার একর জমিতে ধানে চিটে পড়ে গেছে। কয়েক দিনের ঝড়ো হাওয়া এবং প্রখর রোদের কারণে বিল ডাকাতিয়াসহ বিস্তীর্ণ এলাকার প্রায় ৬৫ শতাংশ জমির ফসল বিনষ্ট হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2005, 01:51 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

তবে কৃষি বিভাগের কর্মকর্তাদের মতে, এর পরিমান আরও কম হতে পারে।

বিল ডাকাতিয়া খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলার বিস্তীর্ণ এলাকায় বি¯তৃত। দুই দশকের জলাবদ্ধতা কাটিয়ে কয়েক বছর ধরে সেখানে ধান ও মাছের চাষ শুরু হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বিল ডাকাতিয়ার খুলনা ফুলতলা এলাকায় চলতি মৌসুমেও কয়েক হাজার একর জমিতে চাষ করা ধানের ক্ষেত বিবর্ণ হয়ে পড়েছে।

এলাকার আলকা গ্রামের কৃষক রবিউল ইসলাম বিডিনিউজকে বলেন, তার আবাদী আট বিঘা জমির ফসল নষ্ট হয়ে গেছে। প্রতি বছর সেখানে বিঘাপ্রতি ৩০ মন ধান হলেও এবার এক মনের বেশি হওয়ার সম্ভাবনা নেই।

তিনি পশু-খাদ্য হিসেবে ধানগাছ কাটতে শুরু করেছেন।

গাড়াখোলা গ্রামের আফছারও একই অবস্থার কথা জানালেন।

ফুলতলা কৃষি বিভাগের কর্মকর্তা সালেহ আহম্মেদ জানালেন, ঝড়ো হাওয়ার কারণে ধানের ফুল ঝরে গেছে। যথাযথ পরাগায়ন না হওয়ায় এবার ধানে চিটার পরিমান অত্যন্ত বেশি।

এছাড়াও ধানের কচিপাতা রোগে আক্রান্ত হয়ে ধানক্ষেত বিবর্ণ হয়ে শুকিয়ে যাচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমান সম্পর্ক বিভাগীয় সার্ভে করা হচ্ছে বলে তিনি জানান।