২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা গরীব মেধাবী ছাত্রীর দায়িত্ব নিলেন

ঝিনাইদহ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম অপু দলীয় সভানেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গরীব মেধাবী ছাত্রী শিউলিমালার সকল দায়-দায়িত্ব নিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

সদর উপজেলার চাউনিয়া গ্রামের ঝিনাইদহ বেজপাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী শিউলিমালা। গরীব বাবা-মার পক্ষে  মেয়ের পড়াশুনার জন্য রাতে ঘরে প্রদীপ জ্বালানোর ক্ষমতা ছিলো না। 

তাকে নিয়ে খবর প্রকাশিত হওয়ার পর সদর উপজেলার আওয়ামী লীগ সভাপতি রশিদুল ইসলাম রশিদ, নলডাঙ্গা ইউনিয়নের সভাপতি ইরফান বিশ্বাস এবং সাংবাদিক আজাদ রহমান বুধবার শিউলিমালার বাড়ি পরিদর্শনে যান।

তারা শিউলি  এবং তার মা জয়ন্তী রাণীর সাথে কথা বলেন এবং তার হতে নগদ টাকা তুলে দেন।