১৪ দলের হরতাল ২৭ মার্চের পরিবর্তে ৩১ মার্চ
আওয়ামী লীগসহ ১৪ দলের ডাকা ২৭ মার্চের সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি বাতিল করে ৩১ মার্চ হরতাল আহ্বান করা হয়েছে। খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডে পালন উপলক্ষে ১৪ দলের কর্মসূচিতে এ পরিবর্তন আনা হয়েছে।
খিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউয়ের কার্যালয়ে ১৪ দলের নেতাদের সাথে সাক্ষাৎ করে হরতালের তারিখ পরিবর্তনের আহ্বান জানান।
পরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমুর সভাপতিত্বে ১৪ দলের বৈঠকে বিএনপি-জামাত জোট সরকার উৎখাতের দাবিতে ডাকা ২৭ তারিখের হরতাল কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে আব্দুল জলিল এমপি, নুরুল ইসলাম, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আব্দুল মান্নান, আখতারুজ্জামান, দিলিপ বড়–য়া, সিদ্দিকুর রহমান, জাকির হোসেন, মাইন উদ্দিন খান বাদল এবং নুরুর রহমান সেলিম উপস্থিত ছিলেন।
