সিলেটে পৃথক পৃথক দুর্ঘটনায় নিহত ৩
সিলেটে মঙ্গলবার বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুজন এবং সড়ক দুর্ঘটনায় একটি শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণভাগ গ্রামের নিসার আলি (৫৫) এবং একই উপজেলার ঢাকা দক্ষিণ এলাকার নোমান উদ্দিন (৩০) মারা যান।
এছাড়াও দক্ষিণ সুরমা বাইপাস রোডের চণ্ডিপুল এলাকায় যাত্রিবাহী মাইক্রোবাস ও বেবিটেক্সির মধ্যে সংঘর্ষে শিশু নাদির মারা যায়। এ দুর্ঘটনায় আহত হয় তিন জন। আহতদের মধ্যে রহিমার অবস্থা গুরুতর।
