ফতুল্লায় অভিযুক্ত ৭ জন ডাকাত গণপিটুনির শিকার, চাঁদাবাজদের হামলায় আহত ২ জন
জেলার ফতুল্লা থানায় ডাকাতি করতে গিয়ে জনতার অভিযুক্ত সাত জন ডাকাত গণপিটুনির শিকার হয়েছে । এছাড়া চাঁদাবাজদের হামলায় আহত হয়েছে দু’জন সহোদর। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসব ঘটনায় দ্রুত বিচার আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায়, সোমবার রাতে শহরের দেওভোগ পানির ট্যাংক এলাকার অষুধ ব্যবসায়ী আসাদুজ্জামান ভূঁইয়ার বাসায় একদল ডাকাত ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ডাকাতদের ধরে ফেলে।
পরে জনতা অভিযুক্ত সাত ডাকাতকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এরা হচ্ছে: সুমন, মোশারফ, রিপন, জাফর, আসলাম, শাহজাহান ও সেলিম।
অন্যদিকে, সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে মঙ্গলবার সকালে জামতলা এলাকায় সামসুদ্দিন এবং ইফতেখার নামে দুই সহোদরের ওপর হামলা চালায়। এতে তারা দু’জনই গুরুতর আহত হয়।
