২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ষ্ঠ দিনে প্রায় ১০০ এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

দেশের নয়টি বোর্ডের অধীনে এসএসসি, দাখিল ও এসএসসি(ভোকেশনাল) পরীক্ষার ষষ্ঠ দিন সোমবার প্রায় ১০০ পরীক্ষার্থী ও দুই শিক্ষক বহিষ্কার হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2005, 09:26 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

রাত ৮টা পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে আসা সর্বশেষ খবরে জানা যায়, পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের কারনে ৯৫পরীক্ষার্থী এবং দুই শিক্ষককে বহিস্কার করা হয়।

বহিস্কারকৃতদের মধ্যে ৭২ জন মাদ্রাসা বোর্ড, ২২ জন ভোকেশনাল বোর্ড এবং অবশিষ্টরা রাজশাহী বোর্ডের পরীক্ষার্থী। বস্কিারকৃত শিক্ষকদের একজন বরিশাল বোর্ডের এবং অন্যজন ভোকেশনাল বোর্ডের।

এদিকে, ময়মনসিংহের কাৎলাসেন পরীক্ষা কেন্দ্র থেকে এক ভূয়া দাখিল পরীক্ষার্থীকে আটক করা হয়।