২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার বিশ্ব পানি দিবস, সূচিত হচ্ছে নতুন পানি দশক

জাতিসংঘ সাধারন পরিষদের ৫৮তম অধিবেশনে ‘আন্তর্জাতিক পানি দশক জীবনের জন্য পানি’ ২০০৫ থেকে ২০১৫’ ঘোষণা করে। এ ঘোষণা অনুযায়ি বিশ্ব পানি দিবস পালনের সাথে সাথে নতুন পানি দশকের সূচনা হচ্ছে। এ বছর দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হল ‘জীবনের জন্য পানি।’

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2005, 06:48 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

বিশ্ব পানি দিবসের প্রাক্কালে জাতিসংঘের মহাসচিব কফি আনান তার বাণীতে বলেন, ‘জীবনের জন্য পানি অপরিহার্য। অথচ সারা বিশ্বের লাখ লাখ মানুষ আজ পানি প্রাপ্তির সুযোগ থেকে বঞ্চিত। লাখ লাখ শিশু প্রতিবছর পানি বাহিত রোগে মৃত্যু বরণ করছে। দরিদ্র দেশগুলোকে খরার মতো প্রাকিৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ২০১৫ সালের মধ্যে পানি এবং স্যানিটেশন উন্নয়নে আন্তর্জাতিকভাবে সম্মত লক্ষ্যসমুহ অর্জনে শক্তিশালী ভিত্তি তৈরি করাই হবে এ দশকের উদ্দেশ্য।

আান্তর্জাতিক পানি দশক ২০০৫ থেকে ২০১৫ এবং বিশ্ব পানি দিবসকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এ বছর এনজিও ফোরাম, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে মঙ্গলবার এক সেমিনারের আয়োজন করেছে।   

দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ‘জীবনের জন্য পানি’র সাথে সামঞ্জস্য রেখে সেমিনারের শিরোনাম দেয়া হয়েছে “জীবনের জন্য পানি ঃ আমাদের করণীয়”।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং সমবায়মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া।