মিরপুরে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুট
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় শনিবার গভীর রাতে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্রসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে।
পুলিশ জানায়, শনিবার রাত আনুমানিক পৌনে তিনটায় শেওড়াপাড়ার ৫২৪ নম্বর বাসার মূল দরজা ভেঙে ডাকাতরা প্রবেশ করে।
ডাকাতদল ঐ ভবনের মনিরুল হকের বাড়িতে কলিং বেল টিপলে তারা দরজা খেলে। এ সময় অস্ত্রধারী সন্ত্রাসীরা ঘরে ঢুকে তাদের জিম্মি করে লুটপাট শুরু করে।
তারা নগদ ৫৫ হাজার টাকা, ৫০ ভরি স্বর্ণালঙ্কার এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
