সিলেটে স্বামীর হাতে স্ত্রী খুন
জেলার খাদিমনগর ইউনিয়নের টিলাগাঁওয়ে স্বামীর লাঠির আঘাতে রাবেয়া বেগম (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছে।
স্বামী কাঠমিস্ত্রি রহিম উদ্দিন বৃহস্পতিবার বেলা ২ টায় রাবেয়াকে লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়। জানা যায়, রাবেয়া সাত মাসের অন্তঃসত্বা ছিল।
ঘটনার পর রহিম পালিয়ে যায়। এব্যাপারে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
