২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের শিক্ষা, স্বাস্থ্য ও জনসংখ্যা কর্মসূচিতে দাতাগোষ্ঠী সন্তুষ্ট: অর্থমন্ত্রী

বর্তমান সরকারের স¦াস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচিতে (এইচএনপিএসপি) সন্তুষ্ট হয়ে দাতাগোষ্ঠী অতিরিক্ত ১৫০ মিলিয়ন ডলার প্রদানের অঙ্গীকার করেছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বৃহষ্পতিবার বলেন, জনগনের স্বাস্থ্যের সামগ্রিক উন্নয়নে বাংলাদেশ সরকার এ কর্মসূচি গ্রহণ করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2005, 06:35 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) আয়োজিত প্রজনন স্বাস্থ্য বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউনিসেফ ও ডিজি হেলথ সার্ভিসের সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। স¦াস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন।

জাতীয় স¦ার্থে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের অন্যান্য লক্ষ্যসমূহ অর্জনের প্রয়োজনীয়তার উল্লেখ করে অর্থ মন্ত্রী বলেন, মাতৃ মৃত্যুরোধসহ মা ও শিশুর স¦াস্থ্য ও পুষ্টির উন্নয়নে সরকার কার্যকর কৌশল গ্রহণ করেছে। তিনি বলেন, ইতোমধ্যেই সরকার গর্ভবতী মায়েদের কল্যাণে ভাউচার ব্যবস্থা চালু করেছে।

অধিবেশনে অর্থ মন্ত্রী চিকিৎসা সেবায় সাফল্যের স্বাক্ষর রাখা সংশ্লিষ্টদের বেস্ট পারফরমিং অ্যাওয়ার্ড প্রদান করেন। তিনি সেবার মনোভাব নিয়ে চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বারোপ করেন এবং চিকিৎসকদের সেবা প্রদানে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানান।

স¦াস্থ্য মন্ত্রী তাঁর বক্তব্যে কার্যকর ও বাস্তবসম¥ত ব্যাপক স¦াস্থ্য কর্মসূচি গ্রহণের গুরুত্ব তুলে ধরে বলেন, এর সুবাদে স্বাস্থ্য খাতে উন্নয়ন সহযোগিতা বৃদ্ধি পেয়ে ২০০ থেকে ৩৫০ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।

অধিবেশনের সভাপতিত্ব করেন বিএমএ সভাপতি প্রফেসর ডা. এম এ হাদী। উক্ত অধিবেশনে স¦াস্থ্য সচিব এ এফ এম সারওয়ার কামাল, ইউনিসেফ আবাসিক প্রতিনিধি মর্টিন গিয়ারসিং, স¦াস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুর রহমান খান ও পরিবার কল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক এম এ আকমল হোসেন আজাদ ও বিএমএ সেক্রেটারি জেনারেল প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন বক্তৃতা করেন।

অধিবেশনে বাংলাদেশে মাতৃস¦াস্থ্য সেবার চালচিত্র ও কর্মসূচিসমূহ উপস্থাপন করা হয়।