নেত্রকোণায় চুলা ভেঙ্গে গুলি উদ্ধার
জেলার আসনউড়া গ্রামে বুধবার গৃহস্থের বাড়ির চুলা ভেঙ্গে ৩ রাউণ্ড গুলি উদ্ধার করা হয়।
সূত্র জানায়, গত ১৩ মার্চ আসনউড়া গ্রামের মজিবুর রহমানের পুকুরে মাটি কাটার সময় গুলির সন্ধান পেয়ে পুলিশ পুকুর সেচে ৬৪ রাউণ্ড গুলি উদ্ধার করে।
পরে মামলার তদন্ত কর্মকর্তা মোঃ আলাউদ্দিন বুধবার ওই পুকুর থেকে মাটি নিয়ে যারা চুলা তৈরি করেছে তাদের সমস্ত চুলা ভেঙ্গে ফেলার নির্দেশ দেন। নির্দেশ মতো২০ টি চুলা ভেঙ্গে তিন রাউণ্ড গুলি উদ্ধার করা হয়।
