২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলার কওমী মাদ্রাসার ছাত্রদের বিক্ষোভ মিছিলে পুলিশের হামলা

জেলার বোরহানউদ্দিন উপজেলার দারুল উলুম ক্বেরাতিয়া মাদ্রাসায় হামলার প্রতিবাদে সোমবার বিকেলে কওমী মাদ্রাসার ছাত্রদের বিক্ষোভ মিছিলে পুলিশ হামলা করেছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2005, 08:20 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

এ ঘটনায় আহতদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।

এদিকে ভোলা জেলা কওমী মাদ্রাসা সংরক্ষণ কমিটি জেলা প্রশাসনের গঠন করা তদন্ত কমিটি প্রত্যাখ্যান করেছে। তারা দুজন বিচারপতির নেতৃত্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে।

বিএনপি কর্মীদের হামলার অভিযোগে মাদ্রাসা কর্তৃপক্ষ  ৩৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে।

বোরহানউদ্দিন থানা পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে। তবে মূল হোতা এখনও গ্রেফতার হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।