মনপুরায় ইমাম নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩
জেলার মনপুরা উপজেলার একটি মসজিদে ইমাম নিয়োগের ঘটনাকে কেন্দ্র করে গত দুদিনে কয়েক দফা সংঘর্ষে অন্তত ৩ জন আহত হয়েছে।
আহতদের মনপুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, মনপুরার ফকিরহাট দাখিল মাদ্রাসা সংলগ্ন মসজিদের ইমাম ওই মসজিদে আর ইমামতি করবেন না বলে জানালে মসজিদ কমিটি ক্যাশিয়ার হাজি বশির উল্লাহ মিয়াকে ইমাম হিসেবে নির্বাচন করে।
এ ঘটনার পর আগের ইমাম মহিবুল্লাহ সিদ্ধান্ত পাল্টালে বিরোধের সৃষ্টি হয়।
এনিয়ে মসজিদ কমিটির সভাপতি মাওলানা খোকন এবং বশিরের নেতৃতে পৃথক দুটি পক্ষ তৈরি হয়।
ইমামতি নিয়ে খোকনের সাথে বশিরের কথাকাটাকাটির এক পর্যায়ে খোকন বশিরকে মারধর করে।
ঘটনার জের ধরে দুগ্র“পের মধ্যে হামলা পাল্টা হামলা লেগেই রয়েছে।
