ছিনতাইকৃত রেডিও এ্যাকটিভ আইসোটোপ প্রজেক্টর উদ্ধার
জেলায় ছিনতাইকৃত তেজস্ক্রিয় পদার্থ ভর্তি রেডিও একটিভ আইসোটোপ প্রজেক্টর ছয় দিন পর পুলিশ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে।
পুলিশ জানায়, সোমবার সকাল ১১টায় জেলার সলংগা থানার হাটিকামরুল গোল চত্ত্বর সংলগ্ন চরিয়াশিকা নামক স্থান থেকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একটি চটের বস্তায় মোড়ানো অবস্থায় এই প্রজেক্টরটি উদ্ধার করে। প্রজেক্টরটির ওজন ১৮ কেজি এবং এটি গ্যাস লাইন স্থাপনের কাজে ব্যবহৃত হয়।
উদ্ধারের খবর পেয়ে জেলা প্রশাসক আমিনুল রব চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ প্রজেক্টরটি ছিনতাইয়ের সাথে জড়িতদের চিহ্নিত করেছে এবং তাদের আটক করার চেষ্টা চালাচ্ছে। উল্লেখ্য গত ৮ মার্চ রাতে ছিনতাইকারীরা বগুরা গ্যাস লাইনে কর্মরত ঠিকাদারী প্রতিষ্ঠানের পিক আপ ভ্যান থামিয়ে নগদ টাকাসহ প্রজেক্টরটি নিয়ে যায়।
