২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাসিক এলাকায় ডাইং ফ্যাক্টরি বন্ধের দাবিতে উত্তাল কাশীপুর এলাকা

জেলার ফতুল্লা থানার কাশীপুরে ডাইং ফ্যাক্টরীতে বয়লার বিষ্ফোরনে হতাহতের ঘটনা এলাকাবাসীকে ক্ষুব্ধ করে তুলেছে। তারা ফতুল্লার আবাসিক এলাকায় ঝুঁকিপূর্নভাবে গড়ে ওঠা অর্ধ শতাধিক ডাইং ফ্যাক্টরী বন্ধ করে দেবার দাবি জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়নগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2005, 05:30 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

আজ রবিবার সকাল থেকে কয়েক হাজার লোক বিক্ষোভ মিছিল করে স্থানীয় কয়েকটি মিলের সামনে অবস্থান নেয়। এলাকাবাসীর বিক্ষোভের মুখে সাময়িকভাবে তিনটি ডাইং ফ্যাক্টরী বন্ধ করে দেওয়া হয়। বিক্ষোভের পর কাশীপুর, ভোলাইল, বিসিক ও সোনারগাঁও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার র‌্যাপিড ডাইং ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরনে তোফাজ্জল হোসেন মারা যায় এবং বেশ ক’জন আহত হয়। এ ঘটনায় রবিবার সকালে নিহত তোফাজ্জেলের ভাতিজা সবুজ বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করে। মামলায় র‌্যাপিড ডাইং’র আনোয়ারুল ইসলাম ফরহাদ, ফরিদ উদ্দিন ও হেলাল উদ্দিনকে আসামী করা হয়। মামলায় মালিক পক্ষের অসতর্কতা, দেশীয় নিুমানের বয়লার ব্যবহার ও আবাসিক এলাকায় ঝুঁকিপূর্ন স্পর্শকাতর ডাইং ফ্যাক্টরী গড়ে তোলার অভিযোগ উত্থাপন করা হয়েছে।

দুর্ঘটনার পর শনিবার রাতে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আজহারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুল হক ও এনডিসি মাঞ্জেরুল মান্নানের সমন্বয়ে এক তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির সদস্যরা গতকাল রোববার দুপুরে দুর্ঘটনা¯থল সরেজমিন পরিদর্শন করে নিহত ও আহতদের কয়েকজন আত্মীয় স্বজনের সাথে কথা বলেছেন।

ওদিকে হাসপাতালে চিকিৎসাধীন নিহত তোফাজ্জেল হোসেনের স্ত্রী সালমা বেগম (৩৫) ও মা জয়নাল বিবি’র (৬৫) অবস্থা কিছুটা উন্নতির দিকে। অন্যান্যদের মধ্যে এক গৃহবধূ সুমী আক্তারের (২০) অবস্থা আশংকাজনক।