২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে জঙ্গী সংগঠনের লিফলেট, বই ও ভিসিডি উদ্ধার

শহরের মুন্সিরহাট বাগানবাড়ি এলাকার শরিফুল ইসলামের বাড়ি থেকে পুলিশ শুক্রবার সন্ধ্যায় জঙ্গী সংগঠনের লিফলেট, বই ও ভিসিডি উদ্ধার করেছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2005, 08:31 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

জানা গেছে, ঠাকুরগাঁও রোড এলাকার একটি মাদ্রাসার ৫ ছাত্র শরিফুল ইসলামের বাড়ির একটি ঘর ভাড়া নেয়। পাঁচ মাস আগে জামায়াতুল মুজাহিদিন সন্দেহে জেলা থেকে কয়েকজনকে গ্রেফতারের পর ওই পাঁচ ছাত্র ঘরে তালা লাগিয়ে পালিয়ে যায়। দীর্ঘ দিন তারা ফিরে না আসায় বাড়ির মালিক শরিফুলের সন্দেহ হয়। তিনি পৌর কমিশনার আব্দুর রহিমকে ঘটনাটি জানান। পরে পুলিশকে ঘটনা জানালে শুক্রবার পুলিশ ওই কাগজপত্র ও ভিসিডি উদ্ধার করে।