ভোলায় কালবৈশাখী: নিহত ২ , অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত
ভোলায় কালবৈশাখীর আঘাতে শনিবার সকালে তজুমদ্দিন উপজেলার মলনচরা ইউনিয়নের ছিড়ারচর এলাকায় ঘরচাপা পড়ে দ’ুজনের মৃত্যু হয়েছে। ঝড়ো বাতাসে প্রায় অর্ধশত বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে যায়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিহতরা হচ্ছে ফাহিম (১৬) এবং সোনিয়া (১)। ঝড়ো বাতাসের তীব্রতায় ঘর ভেঙ্গে পড়লে এদের মৃত্যু হয়।
এছাড়া শুক্রবার বিকালেও বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়। শিলা বৃষ্টিতে তরমুজসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে
