বিরলার ব্যক্তিগত সম্পদের তালিকা তৈরি করছে হাইকোর্ট
এম পি বিরলা এবং তার বিধবা স্ত্রী প্রিয়ংবদার ব্যক্তিগত সম্পদের তালিকা তৈরি করতে কলকাতা হাইকোর্ট শুক্রবার চারজন বিশেষ কর্মকর্তা নিয়োগ করেছেন।
সিনিয়র ব্যরিষ্টার অহিন চৌধুরীকে প্রধান করে বিচারপতি কল্যাণ সেনগুপ্ত ওই চারকর্মকর্তাকে নিয়োগ দেন।
তাদের ব্যক্তিগত সম্পদ বাদ দিয়ে বিরলার সম্পদের হিসাব পূর্ণ করা হয়েছে, এম পি বিরলার (মৃত) দু’বোনের এমন অভিযোগের প্রেক্ষিতে হাইকোর্ট এ উদ্যোগ নেন।
হাইকোর্ট ওই চার কর্মকর্তাকে বিরলাদের কলকাতা, নয়া দিল্লি, মুম্বাই এবং এলাহাবাদের বাড়ির সকল সামগ্রীর বিস্তারিত তালিকা প্রস্তুত করে তা সীল করা অবস্থায় কোর্টের সামনে হাজির করার নির্দেশ দেন।
কোর্টের কর্মকর্তাদের মাধ্যমে সমস্ত সম্পদের তালিকা তৈরির উদ্দেশ্যে রাধা দেবী মোহতা এবং লক্ষী দেবী নেবার মার্চের আট তারিখে হাইকোর্টে আবেদন করেন।
আবেদনে তারা উল্লেখ করেন, প্রিয়ংবদার ওই বাসভবনগুলোতে অনেক মূল্যবান দ্রব্য-সামগ্রী, বিভিন্ন পুরাকীর্তি, হাতির দাতের তৈরি শিল্পকর্ম এবং অনেক চিত্রকর্ম রয়েছে।
প্রিয়ংবদা বিরলা ১৯৯৯ সালের উইল অনুযায়ী তার সমস্ত সম্পদ রাজেন্দার লুধারকে দিয়ে গেছেন। রাজেন্দার লোধার এই দাবির প্রেক্ষিতে বিরলা ভগ্নিদ্বয় আদালতের শুনানি স্থগিত রাখতে এই আবেদন করেন।
অবশ্য ১৯৮২ সালে এম পি বিরলা এবং প্রিয়ংবদা বিরলা তাদের সম্পদ দাতব্য প্রতিষ্ঠাগুলোতে দিয়ে দেয়ার জন্য উইল করে যান। সে উইল অনুযায়ী বিরলা পরিবারের সকল সম্পদ রাজেন্দার লোধার পাবার কথা।
কিন্তু বিরলা পরিবার লোধার এই দাবি চ্যালেঞ্জ করে আদালতের শরণাপন্ন হয়।
