দুর্নীতির দায়ে ঢাকার মেয়রের এপিএস বরখাস্ত
দুর্নীতি ও অনিয়মের দায়ে ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার সহকারি একান্ত সচিব সিদ্দিকুর রহমান মান্নাকে বরখাস্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মেয়রের নির্দেশে বুধবার মান্নাকে অপসারণ করা হয়। মেয়রের ব্যক্তিগত সহকারি মনিরুল ইসলামকে ওই পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
করপোরেশনের সংস্থাপন শাখার সহকারি সচিব একেএম মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, সিদ্দিকুর রহমান মান্নাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
