২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ গ্রহণের অভিযোগে র‌্যাব সদস্য গ্রেপ্তার

র‌্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইং এক লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে মঙ্গলবার র‌্যাব-৩ এর এসআই হাফিজকে গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2005, 09:34 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

র‌্যাব সদর দপ্তর জানায়, মঙ্গলবার গোপীবাগ রেল ক্রসিং সংলগ্ন ‘ভাই ভাই চালের দোকান’ থেকে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় র‌্যাব-৩ এর এসআই হাফিজকে ইন্টেলিজেন্স উইং হাতেনাতে গ্রেপ্তার করে।

 এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে র‌্যাব সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানায়।

উল্লেখ্য, বিভিন্ন অপরাধে এ পর্যন্ত ১০৭ জন র‌্যাব সদস্যের বিরুদ্ধে সশ্রম কারাদণ্ডসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গৃহীত হয়েছে।