প্রশাসনে গুরুত্ব পূর্ণ রদবদল
প্রশাসনে দুই সচিব ও সদ্য পদোন্নতি প্রাপ্ত সাত যুগ্মসচিব পর্যায়ের কর্মকর্তার রদবদল হয়েছে । রোববার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক প্রঞ্জাপনে এই রদবদলের আদেশ দেওয়া হয় ।
তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জাফর আহমেদ চৌধুরীকে পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ মাহবুবুর রহমানকে তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে ।
এছাড়া সদ্য পদোন্নতি প্রাপ্ত ওএসডি সাত যুগ্মসচিবের মধ্যে দফতর বন্টন করা হয়।
