পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় গ্রেফতার ৩
পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার ঘটনায় জড়িত থাকার দায়ে রোববার সদর উপজেলা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। গত শনিবার ওই বোমা হামলার ঘটনাটি ঘটে।
গ্রেফতারকৃত সাইফুল ইসলাম (৩০), রতন (২২) ও জাহাঙ্গীর (২২) কে থানা হাজতে রাখা হয়েছে।
এদিকে চুয়াডাঙ্গা- ঝিনাইদহ মহাসড়কের পাশ থেকে রোববার চারটি তাজা বোমা উদ্ধার করা হয় বলেও পুলিশ জানান।
