নবাবগঞ্জ কলেজ-সুবর্ণ জয়ন্তী
শুক্রবার থেকে দুদিনব্যাপী নবাবগঞ্জ সরকারী কলেজের সুবর্ণ জয়ন্তী উৎসব শুরু হয়েছে। শিক্ষামন্ত্রী ড: ওসমান ফারুক প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন। সকালে প্রাক্তন ও বর্তমান ছাত্রদের একটি বিশাল র্যালীর আয়োজন করা হয়। বিকালে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ভৌগলিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের সুষম বন্টন করা উচিত। বর্তমান সরকার নারী শিক্ষার বিস্তার ঘটাতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। আর এ জন্যই ছাত্রদের চেয়ে ছাত্রীদের দিকে বেশি দৃষ্টি দেয়া হচ্ছে।
কলেজের অধ্যক্ষ সুলতানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে হারুনুর রশীদ এমপি, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এনায়েত করীম, নিবন্ধন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ সাইদুর রহমান বক্তৃতা করেন।।
পরে মন্ত্রী কলেজের নব নির্মিত খালেদা জিয়া হোষ্টেলের উদ্বোধন করেন।
