কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে রাজশাহীতে কাফন মিছিল
কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে শুক্রবার বিকেলে ইন্টারন্যাশনাল খতমে নবুয়ত মুভমেন্ট এর রাজশাহী শাখা নগরীতে কাফন মিছিল করে।
মিছিলের আগে নগরীর সোনাদীঘি মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় নেতা তার বক্তব্যে সরকারের তীব্র সমালোচনা করেন।
সমাবেশ থেকে আগামী ১১মার্চ বগুড়ায় কাদিয়ানী মসজিদ ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হয়।
