কক্সবাজরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
জেলা শহরের এসএম পাড়ায় বুধবার রাতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পারিবারিক সুত্রে জানা যায়, মোহাম্মদ সেলিমের স্ত্রী মিনুয়ারা বেগম কাজ করার সময় একটি অনাবৃত বৈদ্যুতিক তারের স্পর্শে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
