২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্য-সমস্যায় জর্জরিত ভাটি অঞ্চলের অগণিত মানুষ

কিশোরগঞ্জ জেলার ভাটি অঞ্চলের স্বাস্থ্য কমপ্লেক্সগুলো নানাবিধ সমস্যায় জর্জরিত। প্রয়োজনের তুলনায় কম ডাক্তার, সীমিত সংখ্যাক শয্যা,ঔষধের ঘাটতি ইত্যকার সমস্যায় ভারাক্রান্ত এসব স্বাস্থ্য কমপ্লেক্স।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2005, 03:20 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

হাসপাতালে স্বাস্থ্য সেবা দেওয়ার মত নার্স ও অন্যান্য লোকবলের অভাবও প্রকট, ফলে এ সমস্যা স্থায়ী রূপ লাভ করছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্বাস্থ্য উপকেন্দ্রগুলোর ডাক্তারদের বিরুদ্ধে কাজে গাফিলতি এবং দায়িত্বে অবহেলার অভিযোগ রয়েছে। ডাক্তাররা সময়মতো এবং নিয়মিত হাসপাতালে আসেন না, আসলেও রোগির প্রতি ততটা মনযোগী হন না।

এম্বুলেন্সের অভাবে দূরবর্তী স্থানের রোগিদের হাসপাতালে আনা সম্ভব হয়না। হাসপাতালে কোনও এক্সরে মেশিন নেই। অথ সল্পতার কারণে গরীব রোগি বাইরে থেকে এক্সরে করে রিপোর্ট জমা দিতে পারে না।

এতদঞ্চলে বিশুদ্ধ খাবার পানির অভাব ব্যাপক। ভাটি অঞ্চলের কম পক্ষে ১২ লাখ মানুষ বিশুদ্ধ খাবার পানি থেকে বঞ্চিত।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অনেক স্বাস্থ্যকর্মীর পদ শূন্য রয়েছে। কোনও কোনও উপজেলায় একটি মাত্র ছোট হাসপাতাল রয়েছে, যেখানে কয়েক লাখ মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য রয়েছে মাত্র ২৫টি শয্যা।

ভাটি অঞ্চলের এসব স্বাস্থ্য-কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদিও নেই, ফলে চিকিৎসান আশায় লোকজনকে জেলা সদরে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়।

ভাটি অঞ্চরের মানুেষর দীর্ঘ দিনের দাবি: অত্র অঞ্চলের মানুষের সুস্বাস্থ্যের প্রয়োজনে আশু ব্যবস্থা গ্রহণ করা হোক।