২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরব আমিরাতের ধাবি গ্রুপ দেশের টেলিযোগাযোগ খাতে বিনিয়োগে আগ্রহী

সংযুক্ত আরব আমিরাতের ধাবি গ্র“প বাংলাদেশে টেলিযোগাযোগ খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ সফররত ধাবি গ্র“পের প্রধান নির্বাহি বশীর আহমদ তাহির এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল বুধবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার মোঃ আমিনুল হকের সাথে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা ব্যক্ত করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2005, 07:06 PM

Updated : 26 Apr 2022, 05:23 PM

জনাব তাহির বলেন আমরা বাংলাদেশে বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্রগুলি চিহ্নিত করতে এসেছি। ইতোমধ্যে ধাবি গ্র“প বাংলাদেশে সামিল ব্যাংক চালু করেছে। তারা এনার্জি, ব্যাংকিং, ইন্সুরেন্স, রিয়েল এস্টেট ও টেলিকমের মতো সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে।

টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, সরকার বেসরকারি খাতকে বিনিয়োগে আকৃষ্ট করার জন্য উদার নীতি গ্রহণ করেছে এবং বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করছে। তিনি সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করা হবে বলে ধাবি গ্র“পকে আশ্বাস দেন।