২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ এবং নেপালের মধ্যে বাণিজ্য উন্নয়নে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন

নেপালে বাংলাদেশ রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির এবং এসসিসিআই সদস্যদের মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়, দূতাবাসের এক সংবাদ বিজ্ঞাপ্তিতে মঙ্গলবার এ কথা জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2005, 09:30 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

এসসিসিআই’র সভাপতি টেক বাহাদুর ভান্ডারী এবং অন্যান্য নেতারা এই সভায় উপস্থিত ছিলেন।

ভান্ডারী বলেন, দুই দেশের বিনিময় সফর বৃদ্ধি তাদের বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্কের উন্নয়ন ঘটাবে।

তিনি বলেন, আমরা বাংলাদেশ সফরে আগ্রহী এবং এর মাধ্যমে  বাণিজ্য সম্ভাবনাকে বৃদ্ধি করা সম্ভব।