২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের সঙ্গে আমেরিকান হোমল্যান্ড সিকিউরিটি প্রতিনিধি দলের বৈঠক

বাংলাদেশে সফররত আমেরিকান হোমল্যান্ড সিকিউরিটির পাঁচ সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের সঙ্গে তাঁর বনানীর কার্যালয়ে এক বৈঠকে মিলিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2005, 07:54 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মি. গোলাম মিরাজের নেতৃত্বে  প্রতিনিধি  দল মানবাধিকার প্রসঙ্গ, সন্ত্রাস এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে  আলোচনা করেন। প্রতিনিধি দলের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মো. ওয়াহিদুজ্জামান, মো. রেজাউল হক, ড. অলিউর রহমান এবং শাহারিয়ার চৌধুরী। 

জাতীয় পার্টির পক্ষ থেকে যারা উপস্থিত ছিলেন, তারা হলেন সাবেক রাষ্ট্রপতির  আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হাবিবুর রহমান এবং জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক অ্যাড. ফরিদুজ্জামান ফরহাদ।

আমেরিকান হোমল্যান্ড সিকিউরিটির চেয়ারম্যান কংগ্রেসম্যান মি. পিটার কিং--এর প্রতিনিধি হিসেবে এই দল বাংলাদেশ সফর করছেন।