পশ্চিম বাংলায় বাংলাদেশী গ্রেপ্তার
পশ্চিম বাংলার পুলিশ ভারতের মুর্শিদাবাদ জেলায় অস্ত্র বিনিময়ের সময় বাংলাদেশভিত্তিক সংগঠন হরকাতুল জিহাদের একজন কথিত সন্ত্রাসীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।
ভারতের জয়েন্ট কমিশনার (স্পেশাল সেল) কার্নাল সিং সোমবার রাজধানী নয়াদিল্লিতে সাংবাদিকদের এ খবর জানান। দিল্লি পুলিশ সোমবার জানান, নেতৃস্থানীয় কয়েকজন রাজনীতিবিদকে হত্যা, সফটওয়্যার পার্ক, বাজার এবং রেলওয়ে স্টেশন লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছে এমন তিনজনকে গ্রেপ্তারের মাধ্যমে তারা সন্ত্রাসী তৎপরতা ভণ্ডুল করে দিয়েছে।
দুইজনকে জিজ্ঞাসাদ শেষে তাদের পরিচয় সম্পর্কে জানা যায়। তাদের একজন হরকাতুল জিহাদের সদস্য ও বাংলাদেশী নাগরিক হেলাল উদ্দিন। সে ২০০৫ সালের ১২ অক্টোবর হায়দ্রাবাদের এসটিএফ কার্যালয়ে বিস্ফোরণ ঘটনার সহ-পরিকল্পনাকারী হিসেবে কাজ করেছে।
সিং জানান, হায়দ্রাবাদ থেকে তৃতীয় আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং চলতি মাসের শুরুর দিকে তাকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন করা হয়েছে।
জয়েন্ট কমিশনার জানান, জিজ্ঞাসাবাদের পর ওই তিনজন প্রকাশ করে যে, তারা অন্ধ্রপ্রদেশের কয়েকজন পরিচিত রাজনীতিবিদ, হায়দ্রাবাদ ও ব্যাঙ্গালোরের সফটওয়্যার পার্কস এবং উত্তর ভারতের বাজার ও রেলওয়ে স্টেশনে হামলা চালানোর পরিকল্পনা করছিল।
সিং বলেন, স্পেশাল সেলে আটককৃত তিনজন ঘড়ির টাইমার ও রিমোট কন্ট্রোল ব্যবহার করে বিস্ফোরণ ঘটানোর প্রশিক্ষণপ্রাপ্ত।
কার্নাল সিং আরও জানান, পশ্চিম বাংলার মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তারকৃত নাফিকুল বিশ্বাস পুলিশের কাছে জনৈক মমিন ওরফে মোতাসিন বিল্লা, আরশাদ, শাহিদ নামের তিনজনকে বাংলাদেশে পাঠানোর এবং বাংলাদেশ থেকে আবার ভারতে ফিরিয়ে আনার কথা স্বীকার করেছে।
বিল্লা বেগমপেটের এসটিএফ কার্যালয়ের সামনে ১২ অক্টোবর এক বিস্ফোরণে নিহত হয়। নিহত হওয়ার সময় বিল্লা বিস্ফোরক বহন করছিল বলে ধারনা করা হয়।
