বাংলাদেশে নিযুক্ত বিবিসি’র রিপোর্টার রোলান্ড ব্র“ক বান্ধবীকে বিয়ে করলেন
বাংলাদেশে নিযুক্ত বিবিসির রিপোর্টার রোলান্ড ব্র“ক গত শুক্রবার ব্রিটেনে তার বান্ধবী আন্না মোরকে বিয়ে করেছেন। আন্না মোর দীর্ঘদিন থেকে বাংলাদেশে একজন ক্লিনিক্যাল সাইকোলোজিস্ট হিসেবে কাজ করে আসছেন।
বিয়ের জন্য দুজনে গত সপ্তাহে ব্রিটেনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। অত্যন্ত সাদাসিধে অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। মাত্র ৯৯ জন আমন্ত্রিত অতিথি এবং কনের বাবা মায়ের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
গত বছর ২৬ ডিসেম্বর ব্র“ক এবং মোর দুজনেই ভয়াবহ সুনামী দুর্যোগে আক্রান্ত হন। ওই সময় তারা ছুটি কাটাতে শ্রীলংকায় অবস্থান করছিলেন। কিন্তু সুনামীর ভয়াবহ ছোবল থেকে তারা উভয়েই ভাগ্যক্রমে বেঁচে যান। এরপরেই তারা বিয়ের ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন।
