২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মঘাতী বোমা হামলা সর্বধর্মের সহাবস্থানে বিঘ্ন সৃষ্টির অপপ্রয়াস: আর্চ বিশপ

আমাদের জীবন, সম্পদ ও নিরাপত্তা আজ গভীর সংকটের মুখোমুখি। আমাদেরই প্রিয় জন্মভূমির কিছু মানুষ সর্বধর্মের সহাবস্থানে বিঘ্ন সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে। তারা আত্মঘাতী বোমা হামলার মতো অমানবিক কাজে জড়িয়ে পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2005, 03:45 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

২৫ ডিসেম্বর শুভ বড়দিন উপলক্ষে শনিবার এক প্রাক--বড়দিন অনুষ্ঠানে বাংলাদেশ খ্রীস্টমণ্ডলীর প্রধান আর্চবিশপ পৌলিনুস কস্তা সাংবাদিকদের এ কথা বলেন। কাকরাইলের সেন্ট মেরীস ক্যাথিড্রাল গীর্জার আর্চবিশপ হাউজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আর্চবিশপ বোমা হামলাসহ সকল ধ্বংসাত্মক কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বোমা হামলায় আহতদের সুচিকিৎসা এবং নিহতদের পরিবারের ভরণ--পোষণের জন্যে সরকারের কাছে আহ্বান জানান। 

বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সিনিয়র সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্বসহ খ্রীস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।

এতে গণমাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন-- বিডিনিউজ’র সম্পাদক রাশেদ চৌধুরী, দৈনিক সংবাদ’র নির্বাহী সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল, দৈনিক নয়াদিগন্ত’র সম্পাদক আলমগীর মহিউদ্দিন, দৈনিক নিউ নেশন’র সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, দৈনিক প্রথম আলো’র সহকারী সম্পাদক এমএ কাইউম, দৈনিক সমকাল’র সহকারী সম্পাদক অজয় দাশগুপ্ত প্রমুখ।