একাধারে ৫টি পদে দায়িত্ব পালন করছেন চাঁপাইনবাবগঞ্জের সহকারী এসপি
একের ভেতর পাঁচ হয়ে আইন শৃংখলা রক্ষার মত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন চাঁপাইনবাবগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সামসুল আলম খান।
সোমবার থেকে তিনি একাধারে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার সদর, সহকারী পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেলসহ নিজ পদের দায়িত্ব পালন করে আসছেন।
সামসুল আলম খান জানান, পুলিশ সুপার ছুটিতে, সহকারী পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল সরকারি কাজে বাইরে এবং অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপার সদরের পদটি দীর্ঘদিন থেকে শূন্য থাকায় তিনি একাই সকল দায়িত্ব পালন করছেন।
এসময় তেমন বড় ধরনের কোনও অপ্রীতিকর ঘটনা জেলায় না ঘটায় তিনি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছেন বলে জানান। এ ধরনের ঘটনা ইতোপূর্বে জেলায় কখনও ঘটেনি বলে জানা যায়।
