২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শীতকালেও বিদ্যুৎ সংকট চরমে পৌঁছবে

বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ হওয়ার আশংকা এবং ত্র“টিপূর্ণ বিতরণ ব্যবস্থার কারণে শীতকালেও বিদ্যুৎ সংকট চরম আকার ধারণ করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2005, 09:53 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের আটটি ইউনিটের মধ্যে ছয়টি বন্ধ হয়ে যাওয়ায় রোববার সারা দেশে বিদ্যুতের ঘাটতি ছিল ৫০০ মোগাওয়াট। ফলে অনেক এলাকাই অন্ধকারে ডুবেছিল।

তবে বন্ধ হয়ে যাওয়া ইউনিটগুলো সোমবার আবার চালু হওয়ায় লোড শেডিংয়ের পরিমাণ ২০০ মেগাওয়াট কমে এসেছে। সোমবার পিক আওয়ারের মোট ৩,৫৫০ মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুতের উৎপাদন ছিল ৩,৪০০ মেগাওয়াট।

সূত্র জানায়, শহরের বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখতে কর্তৃপক্ষ সাধারণত গ্রামের বিদ্যুৎ সরবরাহ বেশির ভাগ সময় বন্ধ রাখেন।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, সোমবার পর্যন্ত বেশ কিছু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কমপক্ষে পাঁচটি ইউনিট বন্ধ রয়েছে।

পিডিবির এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, নতুন কেন্দ্র স্থাপন করে উৎপাদন না বাড়ানো পর্যন্ত বিদ্যুৎ সংকট দূর হবে না।