২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি শিক্ষক সমিতি নির্বাচন ২১ ডিসেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি নির্বাচন ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষক সমিতির সভাপতি ও অন্যান্য পদের এক বছরের মেয়াদ শেষ হওয়ার পর এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বর্তমান সমিতির সভাপতি হচ্ছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2005, 03:20 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

শিক্ষক সমিতির নির্বাচনে সাদা দলের পক্ষে (বিএনপিপন্থি) ইংরেজি বিভাগের অধ্যাপক এবং বর্তমান কলা অনুষদের ডীন অধ্যাপক সদরুল আমিন এবং নীল দলের পক্ষে (আওয়ামী লীগপন্থি) ইতিহাস বিভাগের অধ্যাপক শরীফুল্লাহ ভুঁইয়া সভাপতি প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।

সহ-সভাপতি পদে সাদা দলের পক্ষে রসায়ন বিভাগের অধ্যাপক ড. তাজমেরী এসএ ইসলাম এবং নীল দলের পক্ষে ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. হোসেন মনসুর মনোনয়ন পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে সাদা দলের পক্ষে মার্কেটিং বিভাগের অধ্যাপক এবিএম শহীদুল ইসলাম এবং নীল দলের পক্ষে অর্থনীতি বিভাগের অধ্যাপক আশরাফ উদ্দিন চৌধুরী মনোনয়ন পেয়েছেন।

সাধারণ সম্পাদক হিসেবে সাদা দলের পক্ষে নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক জাহিদুল ইসলাম এবং নীল দলের পক্ষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. আখতারুজ্জামান মনোনয়ন পেয়েছেন।

যুগ্ম সম্পাদক পদে সাদা দলের পক্ষে প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিভাগের অধ্যাপক ড. মামুন আহমেদ এবং নীল দলের পক্ষে প্রাণ রসায়ন ও অণুপ্রাণ রসায়ন বিভাগের অধ্যাপক ড. এমরান কবীর চৌধুরী মনোনয়ন পেয়েছেন।

এছাড়া সদস্য পদে নির্বাচনের জন্য সাদা এবং নীল উভয় দলের পক্ষ থেকেই দশজন শিক্ষককে মনোনয়ন দেওয়া হয়েছে।