পাখি বরণ উৎসব ৩১ ডিসেম্বর, ১ থেকে ৩১ জানুয়ারি চলবে পাখি শুমারী
বাডর্ ফ্লু সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও পাখির আবাস জলাভূমি রক্ষার শপথ নিয়ে ৩১ ডিসেম্বর শুরু হচ্ছে ‘পাখি বরণ উৎসব ২০০৫’। এবারের উৎসবের মূল শ্লোগান ‘মানুষেরই স্বার্থে পাখির জীবন’।
এদিকে ৫ম বাংলাদেশ শীতকালীন জলচর পাখি শুমারী ২০০৬ শুরু হবে ০১ জানুয়ারি থেকে। শুমারী ৩১ জানুযারী পর্যন্ত চলবে।
নেচার কনজারভেশন কমিটি এবং সহযোগী সংগঠক বাংলাদেশ বার্ড ওয়াচার্স সোসাইটি, নিসর্গ, সোসাইটি ফর নেচার ফটোগ্রাফী, সাত্ত্বিক নাট্য সম্প্রদায় ও শিশু কুঞ্জ যৌথভাবে এ উৎসব ও শুমারীর আয়োজন করবে। মিরপুর ১২ এর সিরামিকস লি:এর অভ্যন্তরে এ উৎসব অনুষ্ঠিত হবে।
উৎসব কমিটির আহবায়ক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহবায়ক সাদাত সেলিম, জাতীয় সমন্বয়কারী পাখি বিশেষজ্ঞ সাজাহান সরদার এ উৎসবে উপস্থিত থাকবেন। এছাড়াও ২৫ সদস্য বিশিষ্ট উৎসব কমিটিতে রয়েছে ড. নওয়াজেশ আহমেদ, আলী যাকের, শিল্পী কাইয়ূম চৌধুরী ও বুলবুল মহলানবিশ, কবি রফিক আজাদ, সমুদ্রগুপ্ত, শংকর সাঁওজাল প্রমূখ।
৪র্থ বাংলাদেশ শীতকালীন জলচর পাখি শুমারী ২০০৫’ এর ফলাফল প্রকাশ করা হবে ২৯ ডিসেম্বর সাংবাদিক সম্মেলনের মাধ্যমে।
৫ম বাংলাদেশ শীতকালীন জলচর পাখি শুমারী কমিটির চেয়ারম্যান হিসেবে থাকবেন বাংলাদেশ কৃষি শ্বিবিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর একেএম আমিনুল ইসলাম, ভাইস- চেয়ারম্যান আলতামাস কবির,জাতীয় সমন্বয়কারী পাখি বিশেষজ্ঞ সাজাহান সরদার।
