২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু, ২ ঘন্টা সড়ক অবরোধ

যশোর--বেনাপোল সড়কে বেনাপোলের কাগজপুকুর এলাকায় মঙ্গলবার সকালে ট্রাকের চাকায় পিষ্ট এক বৃদ্ধার মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজিত জনতা দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2005, 07:34 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

নিহতের নাম আছিয়া খাতুন (৫০)।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল ৮টার দিকে আছিয়া খাতুন রাস্তা পার হওয়ার সময় যশোরগামী একটি দ্রুতগামী ট্রাকের (যশোর ট ৯৮৬) চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। জনতা ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।