২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বিএনপি কর্মীদের ক্ষোভ ও হতাশা বাড়ছে

খুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাবমূর্তি যখন চরম সংকটে তখন মেয়াদোত্তীর্ণ কমিটির জেলা ও মহানগর যুবদল কর্মীদের সাংগঠনিক নিষ্ক্রিয়তার কারণে দলের গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের মাঝে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2005, 08:30 AM

Updated : 26 Apr 2022, 06:23 PM

দলীয় সূত্র জানায়, জেলা যুবদলের কমিটির মেয়াদ প্রায় আড়াই বছর আগে উত্তীর্ণ হয়ে গেলেও নেতারা এখনও জেলার নয়টি উপজেলায় কোন কমিটি গঠন করতে পারেনি। ২০০০ সালে জেলা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দলীয় কোন্দলের কারণে সম্মেলনের দীর্ঘ ছয় মাস পর ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়। দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সন্ত্রাসীদের হাতে নিহত হলে পারভেজ সাজ্জাদ বাবলা তার স্থলাভিষিক্ত হন।

মহানগর ও জেলা যুবদলের বেশ কয়েকজন নেতা কর্মী অভিযোগ করেন, তাদের সাংগঠনিক অবস্থা এখন অতীতের যেকোন সময়ের চেয়ে নাজুক। মহানগর কমিটির মেয়াদ এক বছর পার হতে চললেও নগরীর পাঁচটি থানা ও ৩১টি ওয়ার্ড কমিটি এখনও গঠন করা সম্ভব হয়নি।

তারা জানান, দলের শীর্ষ নেতারা ব্যক্তিগত ব্যবসা এবং ঠিকাদারি নিয়ে অধিক ব্যস্ত হয়ে পড়ায় সংগঠনের গতিশীলতার দিকে তাদের নজর নেই।